ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মুন্সিগঞ্জে ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ads

মুন্সিগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণ এবং ভিডিওচিত্র ধারণের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।


সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় তারা আলোচিত সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের এখনো পর্যন্ত গ্রেফতার না করতে পারায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার কঠোর সমালোচনা করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার পূর্বক স্বল্পতম সময়ের মধ্যে বিচার কাজ শেষ করতে সরকারের প্রতি দাবি জানান তারা। এ সময় তাদের অবরোধের কারণে মহাসড়কে সামরিক যানজটের সৃষ্টি হয় পরে পুলিশ তাদের মহাসড়ক থেকে নামিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।


উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে উপজেলার নতুন চরচাষী গ্রামে নিজ বাড়ির উঠান থেকে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ এবং ভিডিওচিত্র ধারণ করে আকাশ ও সালাউদ্দিন নামে দুই বখাটে। পরদিন শুক্রবার এ ঘটনায় মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত তাদের আটক করতে পারেনি পুলিশ।


গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন জানান, দোষীদের গ্রেফতারে তারা সর্বাত্মক চেষ্টা করছেন অচিরেই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানান তিনি।































































সূত্র : বিডি২৪লাইভ

ads
ads
ads

Our Facebook Page